সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সেলিনা জাহান প্রিয়ার কবিতা-রুপান্তরিত

 

রুপান্তরিত
--- সেলিনা জাহান প্রিয়া

 

যে অপেক্ষায় আছে
আমাকে পাবে বলে-
মৃত্যু তার অমোঘ সত্য
অতীত-আর্তি তে ---
হাতের তালুতে পদ্ম পেলে
মূল্য তাহার
শূন্য ভেবো না।
স্বর্গ কিম্বা নরক
যা খুঁজে পাওয়া যায়
বিশ্বাসের বাজারে
সুখ আর দুঃখ ফেলে জিবন
রুপান্তরিত হয়
এক রুপ হতে অন্যরুপে।
জীবন একটাই।
আর জন্মাবে না
তুমি- আমি পুরাতন পাঠ্য
অবধারিত মৃত্যুর সমীকরণে
চিতকার করি-
যে পথে আমি হেটে বেড়িয়েছি
বিগতকাল স্বপ্ন দেখে ! আজ সে
তোমার ফ্রেমে বন্দী !!
একচিলতে বৃষ্টির মেঘ হয়ে ভেসেছি
তুমিই ডেকে ছিলে
হৃদয়ে ঝরে পড়ার আকূতি নিয়ে।
তোমার চোখে চেয়ে ভেবেছি
হৃদয়ের মলাটে রাখব
সুগন্ধি ফুলের পাশাপাশি।
অনেক অনেক দিন পরে
কোন এক মিষ্টি বিকেলে
ধুলি মাখা বুক সেলফে
তোমাকে খুলব প্রথম
প্রেমের বুক ধুকপুকুনি নিয়ে।।
হে সূর্য! ধ্বংসের আগে একবার
আমাদের মতো জ্বলে উঠো।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…