সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
ছড়া

এম এস ইসলাম আকাশ এর ছড়া-লবডঙ্কা

 

লবডঙ্কা

........... এম এস ইসলাম আকাশ

 

বাঁশের চেয়ে কঞ্চি বড়
আমি তাই জড়সড়,
কাজের বেলা লবডঙ্কা
মনে তাই নানা শঙ্কা।
আমি ভাই আমার মত
লিখে যাই অবিরত,
যা আসে মনের মাঝে
লিখে যাই কাগজের ভাজে।
কারো কাছে প্রয়োজনীয়
কারো কাছে ছাইপাশ,
কেউ দেয় ধুয়ো ধ্বনি
কেউ বলে সাবাস।
কারো কাছে ভালো
কারো কাছে মন্দ,
সবার চোখে জ্ঞানের দ্যুতি
আমি ভাই অন্ধ।
বার হাত কাকরের
তের হাত বীচি,
সবাই খুঁব বুদ্ধিমান
আমি খুব কঁচি।
আমার ভান্ডার সীমিত
আমি খুব নগন্য মানব,
আমার ভাই দেউলিয়া
হাঁড়ে হাঁড়ে করছি অনুভব।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…