সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সজীব মোহাম্মাদ আ‌রিফ এর কবিতা- লোকাল বাস

লোকাল বাস
সজীব মোহাম্মাদ আ‌রিফ
লোকাল বা‌সে হ‌রেক মানুষ
হ‌রেক রকম মন,
হ‌রেক রকম কথা বার্তা
অদ্ভুদ আচরন।
সব জ্ঞানীর দেখা পা‌বেন
‌লোকাল বা‌সে উঠ‌লে,
জ্বালাময়ী বক্তা পা‌বেন
চাঁদ কাপ‌লে জুট‌লে ।
রাজনী‌তি‌তে সবাই পটু
সবাই বি‌শেষজ্ঞ,
সব ব্যাপা‌রে পারদ‌র্শী
‌কেহ ন‌হে অজ্ঞ।
সবাই না‌কি মন্ত্রীর শালা
ক্ষমতা কার নাই?
ঘন্টাধ‌রে লড়াই ক‌রে
দু'টাকা ছাড় চাই।
সব সমস্যার সমাধান চান
‌লোকাল বা‌সে উঠুন,
বু‌দ্ধি ক‌রে কথাক্র‌মে
সমস্যাটা তুলুন।
‌পে‌য়ে যা‌বেন শত সুহৃদ
‌দে‌বেন পরামর্শ,
লাগ‌বে না আর ডাক্তার ভি‌জিট
বাঁচ‌বে টাকা চার'শ।
বল‌ছি শুনুন প‌রে ভাবুন
‌লোকাল বা‌সে উঠুন,
দা‌ড়ি‌য়ে বা ব‌সে প‌রে
ঢাকার প‌থে ছুটুন।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…