সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সীমা সুলতানা এর কবিতা-লোভের দুপুর

 

লোভের দুপুর
-----------------  সীমা সুলতানা

 
আমি কি লিখবো?
কবিতা অথবা গান?
অথবা-
হিল্লোল বুকে কল্ললে মেতে তোমার জয়গান?

লিখতে চেয়েছি জীবনের গাথা
তুমি- আমি খেলাঘর,
দিয়ে গেছ শুধু, মরুচল ধুধু
বেদনার বালুচর।

কি দিয়েছিলে আমায়?
অবহেলা... না না অবজ্ঞা...।।
তাও না......।
তাহলে কি পেয়েছি এই প্রণয়ের
উৎসবে
মেতেছিলে তুমি লোভী কামনায়
হৃদয়ের পল্লবে।

তুমি প্রেমি নও ...।
ভালবাসা ছিল তোমার জন্য
হৃদয়ে প্রেম ছিল, আলিঙ্গনের যমুনা
ছিল বহমান.... ।।
সব ডুবে গেল, উঠোন শুন্য
বলে দাও- কি লিখব?
কবিতা? অথবা গান?

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…