সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রফিক উদ্দিন লস্কর এর কবিতা-শান্তি চাই

শান্তি চাই
--রফিক উদ্দিন লস্কর
আকাশটা আজ আমার কাছে বড়ই
অচেনা,
উষ্ণ তাপে মিলছে সেথায় আলোর
ঠিকানা।
উদাস ভাব লাগছে দেখি সব মানুষের
প্রাণে,
দেয়নি দোলা অলস মনে সে আলোরই
গানে।
মুছে দিতে হবে আজ ভাবনার সকল
সীমানা,
ব্যাকুল প্রানে চেয়ে থাকে লাগে বড্ড
অজানা।
উষ্ণতা আজ ছাড়ছে সীমা এই শুধু যে
জানি,
নির্জনেতে পাতলা কানে তার প্রতিবাদ
শুনি।
বিশৃঙ্খল ধরা টের পাই তার প্রতিটি
নিঃশ্বাসে,
অরাজকতায় পরিপূর্ণ, সন্ত্রাসী-বিষ
বাতাসে।
দিগ্বদিকে শুধু হিংসা-যুদ্ধেরই আহ্বান
আসে।
গৃহবন্দি মানুষ, শুনশান পথ, পামরের
ত্রাসে।
এগিয়ে চলো জোর কদমে, তুচ্ছ করে
বেদনা,
ভাবুক প্রাণে জাগাতেই হবে আজ
নব-চেতনা।
শুধু শান্তিতে বাঁচতে চাই, দু'টি অন্ন মুখে
দিয়ে,
সহজ পথে চলবো মোরা সবাইকে সাথে
নিয়ে।

০৮/০৬/২০১৭ ইং নিতাইনগর, হাইলাকান্দি(আসাম)

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…