সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

অয়ন সাঈদ এর কবিতা-শারদীয় বাতাসে শুনি কবিতার অভ্যুত্থান

poem

শারদীয় বাতাসে শুনি কবিতার অভ্যুত্থান 
--------------------------------------------  অয়ন সাঈদ

কাশ্মীর-উরি ব্যারাক, কাচারী গলি
জিরো পয়েন্ট থেকে বিস্তৃত সিমান্ত
আকাশে মেঘের হলুদকুসুম রানওয়ে
তারও অধিক প্রত্যেক অন্তপুর আলোকাবেলায়
সাইকেলিস্ট হকারের হাতে হাতে
কবিতা এখনই রাষ্ট্রের কোষবিন্দু দিয়ে
পৌঁছে যাবে জাতিসংঘের কমান্ড সেন্টারে;
শারদীয় বাতাসে শুনি কবিতার অভ্যুত্থান
কাব্য ভাবনার ট্রিগারে টার্গেট পয়েন্টে
ওয়ার রুমে লাভ ক্যান্ডি চুষুক বিশ্ব নেতারা
সাদা রুমাল উড্ডয়ন সোনালী কবুতর
যুদ্ধভূমিতে সালফার পটাশের বদলে সংমিশ্রন হয়ে যাক-
কবিতার জ্যোষ্টি মধু, বনফুল, জাফরান, এলাচির ঘ্রাণ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…