সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সামান্তা'র কবিতা- শুন্যতা

শুন্যতা
-সামান্তা

এই যে তুমি বলো,
এই যে তোমরা বলো,
ভালোবাসি….!
আসলে ভালোবাসা কি?
আবেগ?
ইচ্ছে?
চাওয়া?
যা হাতের মুঠোয় পেলেই
উদাস লাগে…।
না পেলেই অস্থির….।
এই যে বলো ভালোবাসি…!
তবে কি করে তা নাই হয়ে যায়?
ভালোবাসা কি তাই?
যে ভালোবাসে
সে হৃদয়ে ছবি আঁকে
তা কি করে মুছে দেওয়া যায়?
কি করেই বা বদলে দেওয়া যায়?
সে তো অমলিন
সে যে অবিনশ্বর
প্রথমে ভালোবাসতে শিখো
তারপর বলতে এসো
ভালোবাসি তোমায়…!
যে ভালোবাসে
সে সরে যায় না
হারিয়ে যায় না
বদলে যায় না
হয় না অন্য কারো আর….।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…