সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সজীব মোহাম্মদ আ‌রিফ এর কবিতা- শুভ জন্ম‌দিন গানের লতা

শুভ জন্ম‌দিন
গানের লতা
সজীব মোহাম্মদ আ‌রিফ

আ‌মি যখন তার কন্ঠ শু‌নি
কা‌নে এক অজানা সুখ অনুভব ক‌রি
বু‌কের ভেতর একটা দোলা লাগে
অজানা শিহর‌ণে
শরী‌রের প্র‌তি‌টি লোম দাড়ি‌য়ে যায়।

‌বিস্ময়ে মন আনম‌নে হ‌য়ে যায়
ভা‌বি হয়‌তো ভু‌লে স্ব‌র্গের কোন দরজা খু‌লে গি‌য়ে‌ছে
সেখান থে‌কেই এ সুর ভে‌সে আস‌ছে।

যখন তার মুখ‌চ্ছ‌বি দে‌খি বিস্ময় ভে‌ঙ্গে
শ্রদ্ধায় মস্তক অর্ধ‌নি‌মিত হয়।
তার সু‌রের যাদু‌তে আচ্ছন্ন হ‌য়ে থা‌কি
ভা‌বি এটাও কি কোন মানবীর দ্বারা সম্ভব?

প্রায় শতবর্ষ শত‌কো‌টি মানুষ‌কে
‌কিভা‌বে একই আদ‌রে সু‌রের লতায় জ‌রি‌য়ে
‌রে‌খে‌ছো তু‌মি লতা মঙ্গেশকর।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…