সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহিন মামুন এর কবিতা- শেখ মুজিব

শেখ মুজিব
-শাহিন মামুন

তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
তুমি স্বাধীনতা মহাকাব্যের মহাকবি
তুমি বাহান্ন থেকে একাত্তর
তুমি টেকনাফ থেকে তেঁতুলিয়া
সাত কোটি বাঙালির স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা
জাতির পিতা তুমি বঙ্গবন্ধু শেখ মুজিব।

তুমি পদ্মা মেঘনা যমুনার খরস্রোতা
জলের ধারায় বয়ে চলা পাল তোলা নৌকা
তুমি সত্তরের বিজয়ের আপোসহীনতায় পিন্ডি থেকে
এনেছিলে সাতকোটি বাঙালির স্বাধীনতা একাত্তর।

তুমি বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের গর্জন
তুমি লাল-সবুজের বিজয় নিশান নীল আকাশের বুকে
তুমি ছাপান্ন হাজার বর্গমাইলের স্বাধীন বাংলাদেশ
তুমি স্বাধীনতার সাতটি কবিতার মহাকাব্য জাগ্রত স্মৃতিসৌধ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…