সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

আরিফ শাহরিয়ার এর কবিতা- শেষ বসন্তের কোকিল

শেষ বসন্তের কোকিল
-আরিফ শাহরিয়ার

ভাঙা তার কন্ঠস্বর
মাথায় তীব্র জ্বর,
অপেক্ষা করে থাকে
এক বসন্ত থেকে অন্য বসন্তের ।
সব হারিয়ে আজ
নেই তার কেউ নেই ।
শেষ বসন্তের কৃষ্ণচূড়া,
ধূলায় লুটায়,
পায়ের তলায় হয়তো পিষেও যায় |
প্রকৃতিকে আগুন লাল
করে রাখা সেই কৃষ্ণচূড়া ,
শেষমেশ নেই তারও কেউ নেই |
বিদায়ী মাস চৈত্র
ফাগুনের কাছে বসন্ত
ধার চেয়ে যা পেল তা অল্প |
দূরে হারিয়ে সে শোনে
বসন্তের চিরচেনা গল্প |
নেই , শেষমেশ চৈত্রেরও কেউ নেই |
আমি ও আমার কবিতা ,
বসন্তের মতো ফুরিয়ে যাই ,
হতে চেয়ে নীড় নলিনীর( জল পদ্ম )
ভাষা গুলো হয় তার জব্দ |
নেই , শেষমেশ কবিতারও কেউ নেই |

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…