সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সেলিনা জাহান প্রিয়া’র কবিতা-শেষ হয়নি বলা

 

 

শেষ হয়নি বলা
---- সেলিনা জাহান প্রিয়া

গল্পটা আজও শেয হয়নি বলা
নিঝুম রাতে দক্ষিণ বাতায়নের গল্প
আমি নীরব সেই গল্পে আমি!
আমি মাটি! সেই কাদা মাটি
আমি পুড়ে পুড়ে আজ শক্ত হয়েছি,
আমি পাথর, আমি নির্জীব।।
আমি নিষ্ঠুর, আমি অহংকারী, আমি সব।।
আমায় বুঝতে নেই! আমায় বুঝতে হবেনা।।
আমি কেউ নই, আমি কারো নই
আমি আমার…শুধু আমার…
যখন আমি থাকবো না, তোমাদের মাঝে;
কুড়াবো না স্বপ্ন শুভ্র মেঘের ভাঁজে,
জোসনা ঝরা আকাশে দিবো পাড়ি
খুঁজবে কেউ এক হৃদয়ের মানব।
উড়ন্ত ঐ চিলের সাথে একলা গোপনে,
গল্পে মশগুল হবো,দুরন্ত ছোটবেলা_
বউ কথা কও যদি উড়ে ক্ষনে,
তারই সাথে করব লুকোচুরি খেলা।
নক্ষত্রের রানীর কুটির ঘরে সাজাবো
নীলাকাশে গড়ব আমি বসত বাড়ি।
যখন আমি থাকবো,তোমাদের মাঝে;
আমায় তোমরা খুঁজে নিও, গোধুলির সাজে,
নিঝুম রাতে দক্ষিণ বাতায়নের গল্প
আমি নীরব সেই গল্পে আমি!
গল্পটা আজও শেয হয়নি বলা।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…