সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা-সময়ের ভাবনা

"সময়ের ভাবনা"
-জি. আর. হায়দার

কোলাহল নেই তো আজ
নিরিবিলি শহর
চুপটি করে বসে আছি
কাটে না যে প্রহর।
ক্ষণিকের দুনিয়ায় এসে
প্রভু ভুলে গেলাম
মিছে দুনিয়ার পিছু ঘুরে
আসলে কি পেলাম...!
আসা-যাওয়ার মাঝখানে
যেটুকু সময় পাই
হেসেখেলে চলছি ভবে
হুঁশ আমার নাই।
ভাবতে ভাবতে বেলা গেল
ভাবনার নেই শেষ
হঠাৎ করে যাবো চলে
অচিন পুরের দেশ!
বন্ধুবান্ধব আত্মীয় স্বজন
আপন হবে পর
নির্দ্বিধায় রেখে আসবে
কবরের ভিতর!
সহায়সম্বল না থাকিলে
কঠিন বিপদ হবে
পরপারে নিজেকে নিয়ে
সবাই ব্যস্ত রবে।
জ্ঞানী জনে ভুল করেনা
সময়মতো ভাবে
অসময়ে কাঁদলে তুমি
বলো কি আর পাবে?

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…