সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সাদা ভাতের গন্ধ পাই

সাদা ভাতের গন্ধ পাই
সেলিনা জাহান প্রিয়া

 

ভাতের গন্ধে মানুষের স্বপ্ন হাসে

ভাতের গন্ধে মানুষ বিপ্লবী হয়

ভাতের গন্ধে মানুষ পুনরায় জেগে উঠে

ভাতের মর্ম ক্ষুধার্ত ওয়ালারাই বুঝে

ওরা কি বুঝবে!!

রক্ত খেতে খেতে ওরা ভাতের গন্ধ ভুলে গেছে

ওদের রক্তে ভাতের গন্ধ নাই । মানুষ পোড়ার গন্ধ পাই !!!

একজন পাগল চিৎকার করে বলে, দিনে রাতে সময় সময়

পৃথিবীর সব মায়া ছাড়তে পারি কিন্তু ভাত আমার চাই ই চাই

ভাতের গন্ধে যে মা গর্ভে রেখেছে আমি তখন থেকে ভাত চিনি

এই সাদা ভাতের মায়া আমি কি কখনো ছাড়তে পারি হে বঙ্গ ভুমি ?

এই ভাত আমাকে কাদায় এই ভাতই আমাকে হাসায়

ভাতের নেশা যে কত তীব্র পাগলেও তাই ভাত চিনে !!

ভাতের টনটনে পিঠে দাত বসিয়ে দিচ্ছে ক্ষুধার্ত চোয়াল,

পেষণে পেষণে চুর্ণ করতে মরিয়া ক্ষুধার্ত ভাতের কাঙ্গাল ?

কাঠফাটা মাঠের কঠিন খাটুনি শেষে দিনান্তে ভাতের সে কি সাধ,

ভাত দে মা ছেলে বলে ! মায়ের ক্ষুধা লুকায় ছেলের ভাত খাওয়া দেখে

বাবা এসে বলে কই রে মা ! ভাত তুলে দেয় মুখে ।

ভাতের কি গন্ধ ? কি মমতা ? ক্ষুধার্ত ছাড়া কে জানে ?

ক্ষুধার্ত পাগল একদিন চিৎকার করে বলে

মাগো কয়টা ভাত দে !! ভাতের ক্ষুধার কোনো ধর্ম নেই

ক্ষুধার্তের ধর্ম এক মুঠো ভাত । ভাত দে মা ভাত দে

তুই হ মা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্ঠান, আমি ক্ষুধার্ত মা

আমাকে ভাত দে ! আমি সাদা ভাতের গন্ধ পাই .......

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…