সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সোনালী কাবিনের কবি এবং আমি !

সোনালী কাবিনের কবি এবং আমি !
- সাকিব জামাল

মাকে ভালোবাসতাম । মায়ের আদর, ভালোবাসাকে ভালোবাসতাম ।
মায়ের নোলক এর প্রতি ভালোবাসা শেখালে তুমি !
এরপর থেকে- মায়ের নোলক, চুড়ি, শাড়ি, নুপুর- সবকিছুতে মায়ের ছোঁয়া পাই ।
এখন মায়ের প্রতি ভালোবাসার পূর্ণাঙ্গরূপ আমার -বীজ বপনের এ কৃতিত্বটুকু তুমিই নাও, হে সোনালী কাবিনের কবি!

প্রেমিকাকেও ভালোবাসতাম । প্রেমিকার রূপ, যৌবন ভালোবাসতাম ।
দেহের অধিক ভালোবাসতে শেখালে তুমি ।
এরপর থেকে- জীবনের সাথে জীবনে জড়িয়ে একক আত্মা প্রেমিকা ।
এখন আত্মবিক্রয় না করতে শেখানোর চেতনা আমার - এ কৃতিত্বটুকু তুমিই নাও, হে সোনালী কাবিনের কবি !

প্রকৃতিকেও ভালোবাসতাম । শহুরে যান্ত্রিক ক্লান্ত মনে যতটুকু পারতাম ।
পাখির কাছে, ফুলের কাছে মনের কথা বলতে শেখালে তুমি ।
এরপর থেকে- প্রকৃতির যাদুতে ডুবে থাকি বেশ ।
এখন সতেজ প্রকৃতির সবুজ প্রেমিক আমি- এ কৃতিত্বটুকু তুমিই নাও, হে সোনালী কাবিনের কবি !

সত্যকথনও ভালোবাসতাম । বৃত্ত বন্দি থেকে সবাই যেমন বাসে!
তবে মিথ্যের বেসাতির বিরুদ্ধে আমার সাহস বাড়ালে তুমি-
যখন পরন্ত বিকেল বলে দিলে তুমি দরবেশ, রাজনৈতিক নও ! কি সাংঘাতিক !
এরপর থেকে- সিদ্ধান্ত পাকা ! কবিতায় দুর্বৃত্তায়ন, কবিকে নিয়ে মিথ্যাচার বন্ধ করতে হবে ।
এখন সত্যকথা দীপ্ত কন্ঠে বলার উৎসাহের তেজ ভরা মনে আমার- এ কৃতিত্বটুকু তুমিই নাও, হে সোনালী কাবিনের কবি !

উৎসর্গ : কবি আল মাহমুদকে ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…