সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মো. আলী আশরাফ খান এর কবিতা- স্বাধীনতার স্বাদ বোঝনি

 

 

স্বাধীনতার স্বাদ বোঝনি
মো. আলী আশরাফ খান

গভীর এক কন্টকাকীর্ণ পথ ডিঙিয়ে
অর্জিত হলো যে স্বাধীনতা,
এ মহান স্বাধীনতার স্বাদ তুমি বোঝনি।
তোমার জন্মের পর থেকেই তুমি-
বিত্ত-বৈভব বিলাসী জীবনে অভ্যস্ত বলে
বোঝনি তুমি এই স্বাধীনতার মর্ম।

তুমি কি দেখেছ, লাশের উপর লাশ
মা-খালা-বোনের আবরুর আর্তনাদ-
লক্ষ-লক্ষ পিতা-পুত্রের করুণ হাহাকার?
দেখনি, দেখনি বলেই তুমি দেশদ্রোহী
দেশের বিরুদ্ধে গভীর ষঢ়যন্ত্রে লিপ্ত-
তোমার দ্বারা দেশ আজ বারংবার লাঞ্ছিত।

ওই পরাধীনতার জিঞ্জির ছিন্ন করে
আনলো যারা এ মহান স্বাধীনতা,
তুমি কেনো করো তাদের অবহেলা?
তুমি জানো, পরাধীনতার মানে কি-
এ যে কতটা ভয়ঙ্কর মহাঅভিশাপ
বেঁচে থাকা-মরে যাওয়া সমান কথা।

হে পথিক, সময় যায় বয়ে যায়
ফিরে এসো আলো-সুন্দরের পথে,
মহান মানুষদের দেশপ্রেমে হয়ে উদ্বুদ্ধ-
গ্রহণ করো এ স্বাধীনতার স্বাদ।
দেখবে, বিশ্ব হাসে তোমার কলরবে
জয়ী হবে তুমি জীবনের পদে পদে
এই স্বাধীনতার স্বাদ বুকে লয়ে।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…