সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

ভূপেন্দ্র নাথ রায় এর কবিতা- স্মৃতির অন্তরালে

স্মৃতির অন্তরালে
         ভূপেন্দ্র নাথ রায়
বিনিদ্র রজনি,
কেটেছে কতো,
স্বপ্ন গুলো শতশত,
টুকরো হয়ে অবিরত।।
তুমি শরতের শিশির হয়ে,
সকালের পত্র পল্লবে,
অরুণের কিরণ পড়ার আগে,
মিলিয়ে যাও শূণ্যে বিলীন হয়ে।।
স্বপ্নগুলো হেঁটে হেঁটে,
নেশার ঘোর কেটে,
হঠাৎ ঝাঁকি দিয়ে,
শরীরযন্ত্র কেঁপে ওঠে।।
বাইশ বছরের স্বপ্ন গুলো,
ত্রিশে এলোমেলো,
না আছে বাহারি কেশ,
না আছে রূপের সেই আলো।।
ভাবনার জাহাজ ছুটে চলে,
ভাঙ্গা কম্পাসে,
উত্তর-দক্ষিণ নেই দিগবিদিক,
পাল ছিড়ে উদ্মাদ বাতাসে।।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…