সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

ভূপেন্দ্র নাথ রায়’র কবিতা- হনুমানের আত্মকথন

হনুমানের আত্মকথন
- ভূপেন্দ্র নাথ রায়
কোথায় বাড়ী কোথায় ঘর
কেবা আপন কেবা পর,
ঠাহর হয়না মনে-
ভয়ে কাটে প্রহর।
রাতের পর দিন আসে
আমি থাকি গাছে গাছে,
খাবার খুঁজি শাখায় শাখায়,
পত্র-পল্লব, ফুলে ফলে।
আজ হেথায় তো কাল সেথায়,
নিজেকে লুকোনোর আশায়,
পিতৃ আবাস হারিয়ে ব্যাকুল-
কাতরে উঠি অতি বেদনায়।
এইতো সেদিন
মনে হয় ক্ষীন,
চিরিরবন্দর হয়ে নাকি খানসামায়-
বাড়িয়েছি ঋণ।
আমারে দেখিতে
উৎসুক নর-নারীতে,
কখনো ঢিল, কখনো কিল-
সারাক্ষন কাটাই হুমকি-ধমকিতে।
ঠাঁই নাই, ঠাঁই চাই
এ মোর আকুতি ভাই,
কি পাপ করেছি-
পথ হারিয়ে তাই।
ছিলেম কোথায় এলেম হেথায়,
পরিব্রাজন অপ্রত্যাশায়,
ভুলের মাশুল গুনি এখন-
ভাঙ্গা মনের মনিকোঠায়।
আমার এ আত্নকথন
অব্যক্ত ভাষার আচ্ছাদন,
হারানো স্বাধীনতা বন্যতায়-
করি স্মৃতির রোমন্থন।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…