সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রওশন হাসান এর কবিতা-হর্ষবিষাদি পক্ষান্তরে

 

হর্ষবিষাদি পক্ষান্তরে

------------------------- রওশন হাসান

 

বিপন্ন মেঘসংক্রান্ত আকাশের পেয়ালায়
তারাদের স্তিমিত রেখালোকে
বহতা নদীর গতিবিধি থামে তিমিরাচ্ছন্ন জলের কম্পনে।
চোখের তারায় রাত্রি ঝরে লঘুতর প্রশান্তিতে
পৃথিবীর কোন এক প্রান্তরে আজও শিশিরের দূ্র্বাদলে
আমার নিঃশ্বাস পৌঁছে যায় অনুবর্তীত পরিক্রমায়।
শতাব্দীর ঘ্রাণে ভালোবেসেছিলে যারে
বাতাসের পরশে চোখ ভিজে যায় তার
একাকী আদ্র আঁধার শোনেনি সেই স্বর
মত্ত মেঘ পায়নি তার আস্বাদ
ওপারে পালকে পালকে আসে ধোঁয়াশা ভোর
বার্তা পাঠায় তোমার কাছে চাতকবৃষ্টি ধীরে
তোমার পায়ের নীচে তখন ধূলোয় মিলায় সহস্র বছর।

15134574_1834197416867335_6070754214506619856_n

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…