সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহিন মামুন এর কবিতা-হামজা-ওমর-আলী

হামজা-ওমর-আলী
-শাহিন মামুন

আগুনের ফুলকি দেখেছো নিশ্চয়
সয়েছো হয়তো দূর থেকে তার তাপ
কিন্তুু দেখোনি কভু আগুনে হাত দিয়ে
আগুন সে তো কত ভয়ংকর,কতোটা তার উত্তাপ।
খেলছো তোমরা যারা এ বিশ্ব লয়ে
মানুষ হয়ে দানব সেজে মানুষের রক্তের মাঝে
জেনে রেখো তোমাদের বুলেটের জোর নিঃশেষ হবে
শোষিতের আর্তনাদ আর মজলুমের চোখের জলে।

আগুনের ফুলকি দেখেছো নিশ্চয়
সয়েছো হয়তো দূর থেকে তার তাপ
কিন্তুু দেখোনি কভু আগুনে হাত দিয়ে
আগুন সে তো কত ভয়ংকর,কতোটা তার উত্তাপ।
মুসলিম বলে তোমরা যারা চালাও ওদের বুকে বুলেটের আঘাত
ভেবে দেখো একবার, তুমিও মানুষ ওরা মানুষ
শুধু তফাৎ মুখে দাড়ি মাথায় পাগড়ি টুপি জাতিতে মুসলিম- মুসলমান।

আগুনের ফুলকি দেখেছো নিশ্চয়
সয়েছো হয়তো দূর থেকে তার তাপ
কিন্তুু দেখোনি কভু আগুনে হাত দিয়ে
আগুন সে তো কত ভয়ংকর,কতোটা তার উত্তাপ।
মুসলিমরা আজ ঘুমন্ত সিংহ,তাই আছে নিরবে শত কস্ট সয়ে
তরবারীর তেজ দেখেছে বিশ্ব ছয় থেকে পনের শতাব্দীতে
হামজা-ওমর,আলী-খালিদ,বাবর-হূমায়ন-হায়দার,আকবর-টিপু
আর সুলতান সুলাইমান-সালাউদ্দিন আইয়ূবির মাঝে।
আমি কবি আজ লিখে গেলাম তোমরা শোষকের তরে
আগুনের তাপ দেখেছো নিশ্চয়,যেয়োনা কভু সেই আগুনের ভেতর
জ্বলেপুড়ে হবে ছারখার,আমরা মানুষ জাতিতে মুসলিম মুসলমান
আমাদের নেতা নবী মোহাম্মদ,হাতে আছে কালেমার বাণী
আমরা তো প্রত্যেক মুসলিম জন্মগত এক একজন যোদ্ধা
নাম আমাদের হামজা -ওমর -আলী-খালিদ বিন ওয়ালিদ।
যে নামের রশ্মিতে শয়তান ইবলিশও কেঁপেছে সদা ভয়ে আরব জাহানে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…