সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

আওলাদ হোসেন এর কবিতা- হে কবি, রুদ্র চক্ষু তোমার

হে কবি, রুদ্র চক্ষু তোমার
(উৎসর্গ কবি, শাহ্ আব্দুর রশীদ)
-আওলাদ হোসেন

কি করে বোঝাবো
আমি তোমাকেই খুঁজছি
তারপর উত্তাল তরঙ্গে
কে কোথায় কবে হারিয়ে গেছি।
দূরন্ত দূর্বার গতি
যৌবন মানেনা মানা।
নূরজাহানের ঘোলা চোখ
আমি দেখেছি সেতো
যৌবনের ভাঙ্গা গড়া
এখন বার্ধক্যে তোমাকে
ফিরে পাওয়া, জ্ঞানের
এক মহা সিন্ধু কিন্তু তোমাকে
এখন কেউ চায়না।
ষোল কোটি জনতার প্রশ্ন
তুমি লুকিয়ে ছিলে কোন গর্তে
লজ্জায় কি তোমার মাথা কাটা যায়,
অথবা পারোনাই একফোঁটা
পানি কৃষাণ কৃষানির তরে এনে দিতে।
তবে কেন রূদ্র চক্ষু গোলক
ইটের ভাটার মতো জ্বলে।
কি চাও তুমি ঐ চক্ষু দিয়ে,
দারূন মানিয়েছে
তুমি আমার সেই হারানো নূরজাহান নও।
এত জ্ঞান শাহনামা
শুযোগ পেয়েছিল
দ্রাক্ষা বনের গান অনেকেই
গেয়েছিল, হে বিজয়ী বীর
যৌবন হারিয়ে খালি হাতে
রূদ্র মূর্তির দুটি চোখ বনলতা
সেনের মত হতে পারছেনা
তোমার এই ঋণ
ষোল কোটি বাঙ্গালী মিটাবে কেমনে ?

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…