সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

২২ শর্তে জনসভার অনুমতি পেল বিএনপি

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

২২ শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববার জনসভা করার অনুমতি পেয়েছে বিএনপি। শনিবার জনসভা করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিষয়টি পরিবর্তম ডটকমকে নিশ্চিত করেছেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।

তিনি বলেন, ২২ শর্তে জনসভার অনুমতি দিয়েছে ডিএমপি। ওই দুপুর ২টায় জনসভা শুরু হবে

জনসভার শর্তে যা যা আছে—

# অনুমতি পাওয়া স্থান ব্যবহারে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

# বিকেল ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে।

# ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে’ এমন কোনো ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য দেয়া বা প্রচার করা যাবে না।

# লাঠিসোটা, ব্যানার, ফেস্টুন বহনের আড়ালে লাঠি, রড ব্যবহার করা যাবে না।

# নিরাপত্তা নিশ্চিত করতে আইডি কার্ডধারী স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।

# প্রবেশ পথে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর দিয়ে আগতদের চেকিং করতে হবে।

#মিছিল নিয়ে সমাবেশে আসা যাবে না।

# উসকানিমূলক কোনো বক্তব্য দেয়া বা প্রচারপত্র বিলি করা যাবে না।

# ‘রাষ্ট্রবিরোধী’ আইনশৃঙ্খলা পরিপন্থি বা জননিরাপত্তাবিরোধী কার্যকলাপ করা যাবে না।

# অনুমতি পাওয়া স্থানে অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।

#সমাবেশের নির্ধারিত সময়ের আগে উদ্যান বা তার আশপাশের রাস্তা-ফুটপাটে সমবেত হওয়া যাবে না।

# যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়- এমন কিছু করা যাবে না।

# নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান স্থলের অভ্যন্তরে ও বাইরে রেজ্যুলেশনযুক্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

# নিজস্ব ব্যবস্থাপনায় অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখতে হবে।

# অনুমোদিত স্থানের বাইরে সাউন্ড বক্স ব্যবহার করা।

#সমাবেশ শুরুর দুই ঘণ্টা আগে থেকে লোক আসতে পারবে।

# মঞ্চকে সমাবেশ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।

# নামাজ, আযানের সময় বা ধর্মীয় কাজ চলাকালে মাইক ব্যবহার করা যাবে না।

# নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশে আসা লোকদের যানবাহন তল্লাশির ব্যবস্থা করতে হবে।

# সমাবেশস্থলের বাইরে প্রজেকশন ব্যবহার করা যাবে না।

# শর্ত ভঙ্গ করলে যে কোনো সময় কর্তৃপক্ষ সমাবেশের অনুমতি বাতিল করতে পারবে।

# জনস্বার্থে সমাবেশের অনুমতি বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে রোববার জনসভার অনুমতি পেতে ডিএমপি কমিশনারের সঙ্গে করেন বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধিদল।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলের অপর সদস্য ছিলেন সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…