সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মোঃ সাইফুল ইসলাম এর কবিতা- নীল কষ্ট

নীল কষ্ট
মোঃ সাইফুল ইসলাম

নীল কষ্টের আহাজারি
কাদে আসমান কাদে জমিন।
সন্তপর্নে বিষ হজমের
অব্যর্থ চেষ্টায় বেদনায় নীলাভ।
বসন্তের হীমেল সমীরনে,অজস্র
মাতাল মহুয়ার ঝরে যাওয়ার কষ্ট।
কুহেলিকার নিপুন যতনে পল্লবে
সঞ্চারিত শিশির উবে যাওয়ার কষ্ট।
অজস্র কষ্টের হাতছানিতে কষ্টের
ফেরিওয়ালার নিঃস্ব হওয়ার কষ্ট।
মরুর প্রান্তে তপ্ত বালুকায় এক
ফোট জল আহাজারি কষ্ট আরো।
ফিরিঙ্গী! লুটতরাজ অবুজ শিশু
বুকফাটা আর্তনাদ ব্যাখ্যাহীন কষ্ট।
তীলে তীলে অব্যক্ত অবগুণ্ঠিত
মনকঠুড়িতে কয়েদ কষ্টের কয়েদী।
অট্টহাসিতে ফেটেপড়া লস্কর, জমানো
ক্রোধের অগ্নিতে ভস্মীভূত কষ্টের ছাই।
চারিপাশের বায়ুতে লালসার বিষক্রিয়া
নীল কষ্টের ক্রিয়ায় বিষ আজ অমৃত।
কষ্টের নদীতে অবগাহন, অশান্ত ভূলোক
অভূক্ত অস্থিসার শুন্য মানুষের মিছিল।
অন্থহীন কষ্টে দানাবাঁধা নীলে নীলাম্বর
নক্ষত্রের পতন নব নক্ষত্রে উদয়।
কষ্টের পরীখায় নব সৈনিক গুনছে
প্রহর শুভ্র দিনের সূচনার প্রতীক্ষা।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…