সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

​মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- ধরিত্রী যখন গর্জে ওঠে

"ধরিত্রী যখন গর্জে ওঠে"
​মোহাম্মদ গোলামুর রহমান

​নাস্তা করি মামার ঘরে,
দাঁড়াই আমি নির্ভার;
হঠাৎ দেখি দুলে ওঠে,
ঘরজুড়ে নামে আঁধার।

​ভয়ঙ্কর কম্পন শুরু,
থরথর কাঁপে বুক;
উদ্বেগে জমে ঝড়ের তান,
ভয়েতে শুকায় মুখ।

​মানুষ দিশেহারা ছোটে,
পথে মানুষের ঢল;
ভরে ওঠে প্রাণের ভেতর,
নামে শুধু ভেজা জল।

​মাটির নিচে অচেনা শক্তি,
হুংকার দিয়ে যায়;
ঘরবাড়ি দোল খেয়ে চলে,
প্রাণে শুধু ভয় পায়।

​ক্ষণিক পরে থামে সবই,
নীরব দিগন্তভূমি;
জীবন যেন পাপের বোঝা,
আঁধারেতে যাই ডুমি।

​প্রভু তুমি রক্ষা করো,
হে দয়াময় নিয়াম;
কম্পমান এ জীবনকে,
শান্ত মন অবিরাম।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…