সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সাকিব জামাল এর কবিতা-অগ্রজ কবিদের ধারায় আমিও করি "আসাদ" বন্দনা !

অগ্রজ কবিদের ধারায় আমিও করি "আসাদ" বন্দনা !
- সাকিব জামাল
উত্তাল সমুদ্রে, উত্তাল ঢেউ, জনতার শক্তির কম্পনের অনুনাদ-
উনসত্তরের আত্ম-উৎসর্গকারী দেশমাতার খাটি প্রেমিক আসাদ-
তোমায় দেখিনি ! আমি এই প্রজন্মের তরুন, কবি !
তবে কবিতায়, ইতিহাসে দেখেছি তোমার উজ্বল প্রতিচ্ছবি ।
ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান-
            বনাম
জেনারেল মোহাম্মদ আইয়ুব খান !
একটি যুদ্ধের খেলা !
ফলাফল: আত্মদানের মাধ্যমে বিজয়ী আসাদ-
বিজয়ী বাঙালির স্বপ্নের অভিযাত্রীর স্বাধীন ভেলা !
আরও ফলাফল: ‘আইয়ুব গেট’ আজ ‘আসাদ গেট’,
‘আইয়ুব এভিনিউ’ আজ ‘আসাদ এভিনিউ’।
বঙ্গবন্ধুর ৬ দফা দাবী-
ছাত্রদের ১১ দফা দাবী-
পরাধীন বাঙালির স্বাধীনতার তালা খোলার চাবি !
দেশমাতৃকার সেবায়- মুক্তি এবং স্বাধীনতার লক্ষ্যে আসাদের মহান আত্মত্যাগ ও অবদান,
কালি ফুরায়ে যায় ! চোখে আসে জল ! বন্দনার কথা কিভাবে বলবে- কবিতা আর গান ?
কবি মোহম্মদ মনিরুজ্জামান “শহীদ স্মরণে” বলেছেন - সবুজের বুকে তোমার রক্তই - উড্ডীন পতাকা ।
কবি শামসুর রাহমান বলেছেন - “আসাদের শার্ট” আজ আমাদের প্রাণের পতাকা ।
আমি চেতনায় তোমায় রাখি । অনুজ কবি, কি আর করবো রচনা-
বরং, অগ্রজ কবিদের ধারায় আমিও করি "আসাদ" বন্দনা ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…