সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মোঃ আরিফুল ইসলাম এর কবিতা-সাওদা মায়ের জন্মদিন

সাওদা মায়ের জন্মদিন
মোঃ আরিফুল ইসলাম
আজকে আমার সাওদা মায়ের
শুভ জন্মদিন,
সেই খুশিতে এই বুকেতে
বাজে খুশির বীণ।
এমন দিনে প্রভাত ক্ষনে
এসেছিলে ধরায়,
বেধেছিলে মায়ার বাঁধন
পরম মমতায়।
মিষ্টি মুখের হাসি দিয়ে
কেড়ে নিলে মন,
তুমি আমার এই ধরনীর
অতি আপনজন।
মেয়ে নয় তো মা জননী
আগলে রাখ বুকে,
তোর কথাতে এই বুকেতে
ঠেউ উঠে যে সুখে।
দোয়া করি মাগো তুমি
অনেক বড় হও,
সুস্থভাবে হাজার বছর
ধরায় বেঁচে রও।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…