সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সেলিনা জাহান প্রিয় ‘র কবিতা- এক বৃত্তে স্বপ্ন

এক বৃত্তে স্বপ্ন
সেলিনা জাহান প্রিয়া

ভালবাসা মানে, দু-জনার এক বৃত্তে পৃথিবী -

অন্যরকম অসম্ভব বিশ্বাসের অনুভূতি ।

ভালবাসা মানে, অন্ধকারের আলোর জ্যোতি

কিছু কথা কিছু স্মৃতি ইথারের ঝলকানি

আর মনের লেন-দেন বে-হিসাবি কানামাছি

হৃদ মান মন্দিরে বাতাসের ঘণ্টা ধ্বনি ।

ভালবাসা মানে প্রাণ খুলে হাসি কান্নার মেলা

একে অন্যের সহায়ক সহানুভূতি ঠিকানা ।

ভালবাসা মানে, ক্ষণে ক্ষণে মান-অভিমান

এক তরীতে বয়ে চলা ঝড় তুফানের জীবন

ছোট ছোট খুনসুটি বেলা শেষে ফের সুখি ।

ভালবাসা মানে,জোছনা রাতে চাঁদ ভুলে

নিজদের গল্পে জ্যোৎস্না ছড়িয়ে আলো ধরি ।

ভালবাসা মানে পাশা-পাশি দু’জনে হাটি

হাত ধর ছাড়া যেন একে অন্য কে ছুঁয়ে থাকি ।

ভালবাসা মানে,একসাথে মরার প্রতিশ্রুতি

একেই সাথে সুখ দুঃখে বেঁচে থাকার ছবি।

ভালবাসা মানে,ডর ভয় ঝড় তুফান

উপেক্ষা করে হাতে-হাত রাখা বয়ে চলা জীবন ।

ভালবাসা মানে,দু’টি মন এক হয়ে ধ্যানে

দু’জনের অপ্রিয় অভ্যাস গুলো এক করে ফেলি ।

প্রিয় ভেবে নিজের করে নেওয়ার

ভালবাসা মানে,নীলাভ আকাশের মত বিশাল

জায়গা জুড়ে প্রিয়ার জন্য নক্ষত্রের চাষ ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…