সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

তুমি কোথায়

“তুমি কোথায়”
রুদ্র ম আল-আমিন

প্রিয়!

তুমি কোথায় আমাকে ছেড়ে,,,,,,,

হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ,

কে করিলো এমন

ঘাড়েগর্দানে চেপে বসেছে কে,

কেন?বাকশক্তি ধেমে যায়

মুহুর্তেই

ব্যাথায় কাতর সহধর্মিণী

আম্বুলেন্স,, আম্বুলেন্স চিৎকার শোরগোল

মরতে দাও, ওকে মরতে দাও

তিনি কে?

একটা জঞ্জালকণা ফুরিয়ে যাক।

মায়ের চোখে জল,,,,,

পথভ্রষ্ট, একজন পথভ্রষ্ট মানুষ,

তাঁর তরে কেন, কেন কাঁদো?

শিশিরকণা শুকিয়ে যায়

হৃদয়ে রক্তজল

শুষে নিক সারা পৃথিবীর চোখের জল।

চেনা মানুষ অচেনাজীবন,

কেনই বা এমন হয়।

বন্ধু, তুমি কি দেখিবে আমায়?

আজও বেচে গেল

কতকাল আর বাঁচিব বা,হয়তো বা এই শেষ।

একদিন,

হঠাৎ আবার একদিন,

তোমার বুকেই,,,,,

মাথা নোয়ায়ে ঘুমিয়ে যাব তোমায় ছেড়ে।

বন্ধু তুমি কি আসিবে আমার কাছে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…