সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রাজু আহমেদ এর কবিতা-এ যে পরম পাওয়া

 

 

এ যে পরম পাওয়া
----রাজু আহমেদ

অাধার বিনাশ করে
আকাশের বুকে বাঁকা চাঁদ,
চাঁদের পরশে পৃথিবী পেল
স্নিগ্ধ আলোর ছোঁয়া,
এ যে পরম পাওয়া।

কুয়াশা ভেদ করে
রক্তিমালোয় ভোরের সূর্য
উদিত হলো দূর পাহাড়ে,
শান্ত শীতল হাওয়া,
এ যে পরম পাওয়া।

আলোক ছড়ায় ভবে
জ্ঞানের পরশ পেয়ে পেয়ে,
জ্ঞান, মন বিলায়ে সর্বজনে
হৃদে বাঁচতে চাওয়া,
এ যে পরম পাওয়া।

করিয়া মাটি ছেদন
আকাশ ছোঁয়া বাঁচার স্বপ্ন
কখনো ভেঙ্গে মুচড়ে পরে,
স্বাদের ফল খাওয়া
এ যে পরম পাওয়া।

স্রোতের রশি বেয়ে
এপার-ওপার দুপাশ খেয়ে,
বিরামহীন গতিবন্ধনে যখন
শান্ত আসা-যাওয়া
এ যে পরম পাওয়া।

উঁচু নিচু সব পাহাড়ে
সমান তালে ঢেউ খেলে যায়
ভূ-কম্পনে ভুবন কাপে হায়!!
তবুও বেঁচে যাওয়া
এ যে পরম পাওয়া।

add2

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…