সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

নিয়াজ সুমন এর কবিতা- নগ্নতা

 

 

নগ্নতা
নিয়াজ সুমন
স্বানের সময় জলের ধারায়
চক্ষু লজ্জায় খোলেনি কখনো
পিঠ থেকে সুতোর কাপড়।

অপরাধ বোধে থেকেছে সংযত
আড়ালে-আবডালে কোমল
দেহ হয়নি কখনো অনাবৃত।

নীল খ্যাতির অমোঘ টানে
উপরে উঠার চরম আহবানে
আকাশ সংস্কৃতির রঙিন ছোঁয়ায়
পরিবর্তন হয়েছে মানসিকতায়।

উবে গেছে আজ লাজ-লজ্জ্বার ভাঁজ
মেয়েটির এখন আধুনিকতার সাজঁ।

খোলামেলা পোশাকে,আলু-তালু চুলে
মিশে আছে পর-পুরুষের বাহুডোরে।

কর্পোরেট দুনিয়ার বদৌলতে
দেখছে আজ তাকে তামাম লোকে!

add2

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…