সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

অয়ন সাঈদ এর কবিতা- গচ্ছিত রাখলাম

 

গচ্ছিত রাখলাম 
------------------ অয়ন সাঈদ

তোমায় দেব বলে রেখেছিলাম
মুঠো মুঠো অভিশাপ,আজ বৃষ্টি হবে শুনে-
ধূলো ঝড়ে কেঁপে ওঠে উঠোনের ঝরাপাতা,
মেঘলা দিনের ফেনিল ঢেউ ধলেশ্বরীতে তবু
সব মেঘ তার ঝরেনি আমের বোলের মতো;

আমার পাতাল ঘুমে করাঘাত শুনি
এখনো মোমের শয্যায় বরফ গলে,
ব্যার্থ থ্রি-পিছ দড়িতে শুকোচ্ছে হাসুর!
নাতিশীতোষ্ণ বাকলের আম-কড়ুইয়ের ছাল
খসে খসে পড়ে মুমূর্ষ নক্ষত্রের মতো;

আজ যাবতীয় যন্ত্রণা-ক্লেদ-কলহ
চিতার আগুন-  ফাঁট ধরা সিঁড়ি ঘাটে
রোয়াকের টেবিলে, তোমার সংসারে
গচ্ছিত রাখলাম, গচ্ছিত রাখলাম।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…