সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

মো. সেলিম হোসেন এর কবিতা- যদি কান্না কান্না লাগে

 

যদি কান্না কান্না লাগে

-------------------------মো. সেলিম হোসেন

 

যদি কান্না কান্না লাগে

গানটি কেন গাওনি আগে?

 

মায়া লাগা তব করুণ সুরে,

থাকতে পারিনা আর দুরে।

 

রক্তের প্রতি শিরায় শিরায়

দেহের প্রতি গিরায় গিরায়

আজ যে সুর বাজে,

 

পুরোনো প্রেম প্রীতি

হারানো জমা স্মৃতি

মনে করায় তা-জে।

 

এ গান শুনেই অতীত দিনে

ফেরার ইচ্ছে জাগে,

যদি কান্না কান্না লাগে

গানটি কেনো গাওনি আগে?

 

শত কোটি ভক্ত আজি

শুনছে তোমার গান,

দরদ মাখা করুণ সুরে

হারায় মনও প্রাণ।

 

জীবন চলার বাঁকে

দুঃখ সুখের ফাঁকে

শুনি হৃদয় অনুরাগে,

যদি কান্না কান্না লাগে

গানটি কেন গাওনি আগে?

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…