সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

জাকিয়া সুলতানা এর কবিতা- তোমাকে বলছি

তোমাকে বলছি
-জাকিয়া সুলতানা

ব্যস্ততা আমাকে দিচ্ছে না ফুরসৎ
অক্লান্তভাবে কাজ করে যাই
সময়ের প্রয়োজনে বাঁধ ভাংগা উচ্ছাস ।
আমি সত্যি বলছি
একদমই বুজতে পারি না,
তোমার অনুভূতি !
কি চাও তুমি?
কি ধারণা তোমার?
কতটুকুই বা প্রতিচ্ছবি হয়েছি !
তোমার আমার ব্যবধান
তোমাকে নিশ্চুপ রাখে,
মনের জানালায় তারপর ও উঁকি যাই মেরে ।
দূরত্বে থেকেও প্রতিনিয়ত
অবলোকনে রাখো প্রতিচ্ছবিতে,
আড়ালে থেকে উঁকি মেরে যাও দিনে- রাতে ।
প্রশ্নগুলো, প্রশ্ন হয়েই থাকে
কখনো কখনো ফাঁকে ফাঁকে,
উত্তর মেলে, ভূল বোঝাবুঝির মাঝে ।
মাঝে মাঝে আমি
তাল হারিয়ে ফেলি,
ইচ্ছে করে না জোড় করে ফিরে তাকাতে ।
মেপে মেপে কথা বলা
ভাবমূর্তি ঠিক রাখা,
লুকিয়ে রাখলে মনের অজস্র চাওয়া ।
প্রথম যখন দেখেছিলে
নিরব চোখে চেয়েছিলে,
মিষ্টি একটা হাসি ও দিয়েছিলে ।
হাসিতে ছিল সরলতা
চাহনীতে ছিল মায়াবীরেখা,
সেটা নয়ত, একদমই উচ্ছৃঙ্খলতা !
ভয় কেন তবে,
ফিরে তাকাবার !
স্বাভাবিক ভাবে মিশলেই তো পারো !
সহজভাবে সামাজিকতায়,
মেনে নিয়ে নিয়মানুবর্তিতা,
বন্ধু হয়ে থাকলে দোষ কি বলো ?
জীবন চলার পথে
এর থেকে বড় পাওয়া,
আর থাকতে পারে কি? বলো !

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…