সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

দেওয়ান মুকুল এর কবিতা- বৈচিত্র্যময়

বৈচিত্র্যময়
-দেওয়ান মুকুল

ঝড় থেমে যায় ঠিকই,
যাবার আগে-
এলোমেলো করে দিয়ে যায় সব।
পথ চেনা হয় ঠিকই,
খুঁজতে খুঁজতে-
হাঁটু পর্যন্ত টের পেয়ে যায়।
ভুল শুধরে যায় ঠিকই,
বুঝতে বুঝতে-
সময়টা হাতছাড়া হয়ে যায়।
জয় একদিন হয় ঠিকই,
ঠকতে ঠকতে-
জয়ের স্বাদটুকু বিনষ্ট হয়।
ভালোবাসা পাওয়া হয় ঠিকই,
পেতে পেতে-
হৃদয়ে বহু মণ রক্তক্ষরণ হয়।
হিসাবটাও মিলে যায় ঠিকই,
মিলাতে মিলাতে-
মন আর মণের ওজনের বৈষম্যটুকুও ঘটে।
জীবন একদিন থামে ঠিকই,
চলতে চলতে-
অসময়ে সময়টা শুধু ফুরায়।।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…