সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রাজু আহমেদ এর কবিতা- দোহাই তোদের

দোহাই তোদের
"""""""'''''''''''''' রাজু আহমেদ
দোহাই তোদের আমায় দিসনে
     হাজারো রকম বিজয়ী শুভেচ্ছা।
শুধু একটা বস্ত্রহীনের গায়ে বস্ত্র দে
     খুব বেশী নয় তোদের যতটুকু ইচ্ছা।
দোহাই তোদের মন রাঙ্গানো
     হাজারো মেসেজ দিসনা মেসেঞ্জারে
শুধু ক্ষুদার্ত একজনকে রুটি-কলা দে
  যে নুয়ে পরেছে খাদ্য অভাবের ভারে।
দোহাই তোদের লক্ষ-লক্ষ টাকা
    খরচে কুলখানির দাওয়াত দিসনে,
না খেয়ে থাকা ভিখারিকে দাড় করিয়ে
   খ্যাতি কুড়াতে ভুড়ি পুরাতে লোক নিসনে।
একবার দেখ চেয়ে না খেয়ে
   বাহিরে ভুখা আছে দাড়িয়ে,
সব আয়োজন ভেস্তে গেল
   সওয়াবের আশা গেল হারিয়ে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…