সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহিন মামুন এর কবিতা- নিশিরাতের যাত্রী

নিশিরাতের যাত্রী
-শাহিন মামুন

ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৯ টা।
সেই যে জীবিকার তাগিদে অফিসে ঢোকা!
নির্ধারীত অফিস শেষ হবে ঠিক বিকাল ৫ টায়
মাঝে তবুও বের হবার কোনো সুযোগ নেই।
কারন, অফিসে যে প্রায় দিনই কাজের ভীষণ চাপ থাকে
তাই শরীরকে চালাতে হয় জীবিকার তাগিদেই।
অবশেষে ঘড়ির কাঁটায় রাত ৮ টা।
বড় বাবুর কক্ষ থেকে ছুটির বেল বেজে উঠলো
কাগজপত্র ঘুছিয়ে বের হতেই রাত ৮:৩০ মিনিট।
অতপর কমলাপুর রেল স্টেশনে পৌঁছাতেই রাত ৯ টা।
রাতের শেষ ট্রেনটি প্লাটফর্মে অপেক্ষমান
আমার মতো রাতের শেষ হাজারো কর্মজীবি যাত্রীকে
তাদের গন্তব্যের শহরে পৌঁছে দেয়ার জন্য।
অতপর ট্রেনের যাত্রা শুরু হলো।
প্রায় দু’ঘন্টা পর! তখন রাত প্রায় ১১ টা বাজে।
ট্রেন এসে পৌঁছল আমার গন্তব্যের স্টেশনের প্লাটফর্মে।
চারদিকে রেল পুলিশের হুইসেল
আর শেয়াল-কুকুরের হাক ছাড়া
যেনো আর কিছুই শোনা যাচ্ছিল না।
স্টেশনের বারান্দায় ঘুমিয়ে আছে
কতিপয় কিছু পথ শিশু, টোকাই আর কুলির দল।
ওরাই যেনো আমার প্রতিদিন
সকাল আর রাতের যাত্রার নিশ্চুপ সাক্ষী
কারন, রেল স্টেশনের ফ্লাটফর্মে ঘুমায় যারা
তারাই শুধু জানে রাতের শেষ ট্রেনে বাড়ি ফিরে কারা

 

 

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…