সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

লিওয়াজা আক্তার এর কবিতা- নর্তকী

 

 

 

নর্তকী
--------- লিওয়াজা আক্তার

নর্তকী নৃত্য করে শরীর রসিয়ে রসিয়ে ভাবে সে
কি এমন দোষ এমন উলঙ্গ নৃত্য করলে, সে তো
আনন্দ বিনোদন বিলাচ্ছে পেটের দায়ে, যারা দেখতে
এসেছে তাঁদেরও কি পেটের দায় পড়েছে, পেটের নয়
তাদের যে মনের দায় পড়েছে, সে না হয় পাপ কিনল
পয়সার বিনিময়ে, পয়সা দিয়ে ওরা তবে কেন পাপ
কিনছে, এ জগতে কে পাপ আর কে পুণ্য করছে যায়
কি তা বোঝা উপরে উপরে, শরীরের পাপ ধুয়ে যাবে
জলে মনের পাপ তবে ধুবে কোন জলে; সবাই যে ঘৃণা
করে শরীরের পাপকে, বড় সম্মান করে মনের পাপীকে
নর্তকী ভাবে আমরা পাপ করি সবার সামনে; এত বড়
কপাল নিয়ে তো জন্মায়নি করব তা গোপনে গোপনে
কিছুতেই থাকতে দেয়না তাকে অন্তরালে টেনে বের
করে আনে যে প্রকাশ্যে, কাপড় খুলে তাদেরই মুখে
মারতে হয় যারা থাকে গোপনে, নটিকে নিয়ে খেলার
লোভ কেই বা সংবরণ করতে পারে, চেনা মুখগুলো
তারা ঠিকই চেনে থেকে অচেনা গলিতে, কি বা আর
আসে যায় তাতে সবই সমান লাগে, তারচেয়ে বরং
সেই ভালো যে দুটো পয়সা বেশী গুজে দিয়ে হাতে
মিথ্যে ভালোবাসার কথা বলে, একটু খাতির যত্ন ভাল
করে পাবার আশে, একই কথা তারা রোজ রোজই
বলে, যখন যায় সুন্দরী, আদুরী কিম্বা সোনালীর ঘরে

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…