কাগজ২৪ — অবিচল সত্যের পথে

অয়ন সাঈদ এর কবিতা-বেদনার স্তুতি

বেদনার স্তুতি
-------------- অয়ন সাঈদ

কুয়াশা ঘন বুক দিয়ে উঠে আসে লোহিত কাশি
বিষাক্ত লালা কুরে কুরে খায় বয়সের সবুজ প্রাণ;
শরীর শুয়ে পড়ি নিজ ছায়ার উপরে
দুটি হাত নির্জীব-  পা দুটি ক্লেদপুষ্ট
বরযাত্রা এই অমাবস্যাতেই বুঝি!
মৃত্যু- বিবস্ত্রা প্রণয়িনী আমার, তোমার ঠোঁটে
এ প্রাণঘাতি লালায় জন্মাবে অনন্ত বসন্ত।

স্তন থেকে খসে পড়া নক্ষত্র পথে- নেমে গেছে
মাতাল নদী রেখা,
এসো কমলা ও আঙ্গুরের বন ঠেলে নিড়িবিলি বসি
কৌতূহলে খেয়ে নিব নিষিদ্ধ ফল;
হয়তো পদ্মার গহীন ছায়ায় ইলিশের চারির শব্দে
ঘুম ভেঙে, জোনাকীর দলে বাঁশ ঝারের পাতার বেহালা-
তরঙ্গে উড়ে উড়ে, একই অমাবস্যায় জেগে উঠবো।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…