সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

শাহিন মামুন এর লেখা- নাতে রাসুল

নাতে রাসুল
-শাহিন মামুন

 

ধরনীর বুকে মুক্তির নিশান লয়ে
আব্দুল্লার ওরশে মক্কার জমীনে
মা আমিনার কোলে এসেছিলে তুমি
কাবারও কাবা তুমি আখেরি নবী।।

জ্বীন ইনসান আকাশের ফেরেশতা
তোমার খুশিতে আজ ভুবন উজালা
তোমারই কদমে সকলে লুটিয়ে পড়ি
তোমারই করুণা যাচে হে বিশ্বনবী।।ঐ

সৃষ্টির মূলে তুমি হে খাতামুন্নাবিয়ীন
তোমার আগমনে ধরা খুশিতে লীন
বিশ্ব জাহানে বহিছে জোয়ার প্রাণে
ঘরে ঘরে আজিকে ঈদে মিলাদুন্নবী।।ঐ

দরুদ জানাই হে হাবিবে আল্লাহ
উম্মতের পেয়ারা নবি রাসুলাল্লাহ
দো-জাহানের বাদশা নবী নূরওয়ালা
কদমে কদমবুসি কবুল করো হে নবি।।ঐ

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…