সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সামান্তা'র কবিতা - প্রবারণা পূর্ণিমা

প্রবারণা পূর্ণিমা
-সামান্তা

ভরা পূর্নিমায় যেন মৃত্যু হয় আমার
এই একটি চাওয়াই আমার জীবনের কাছে
চারদিক ভাসিয়ে নেওয়া পূর্নিমার আলোয়
আমি আর আমার আত্মা
ভেসে যাবে অনন্তের পথে….
এটুকুই কেবল চাওয়া আমার।
তোমার হাত ধরে কত পূর্নিমা আমি
উপভোগ করেছি আর সুখে ভেসেছি।
পূর্নিমার আলো আমায় গৃহহীন হবার মত নেশাগ্রস্হ করে দেয়।
বলেছিলাম তোমায় সে কথা হাজার বার।
এক ভরা পূর্নিমায় তুমি আমায় হত্যা করেছো।
এক ভরা পূর্নিমায় তুমি আমায় চীরতরে শেষ করেছো।
কি করে তোমায় কৃতজ্ঞতা জানাই বল...?
তুমি যে আমার শেষ ইচ্ছে পূরণ করেছো।
এক ভরা পূর্নিমায় তুমি আমায় গৃহহীন করেছো।
ভালবাসা হয়তো এমন ই হয় ....!
তাইতো তুমি আমার স্বপ্ন পূরণ করেছো।
এই মৃত আমি কেবল ছায়া হয়ে
তোমায় ভালবেসে যাই….!
চারদিকে তোমার সুবাস ছড়াই,
ঋণ শোধ করি তোমার ভালবাসার….!

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…