সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সাইফুল ইসলাম এর কবিতা-বন্ধু মানে

বন্ধু মানে
------------ সাইফুল ইসলাম

বন্ধু মানে হাঁসি খুশি
বন্ধু মানে রাগ,
বন্ধু মানে দুঃখ সুখের
সমান সমান ভাগ।

বন্ধু মানে মেঘলা আকাশ
শিশির ভেজা ভোর,
বন্ধু মানে মনের ঘরে
ভালোবাসার ডোর।

বন্ধু মানে বেজায় খুশি
একটু অভিমান,
বন্ধু মানে মনের মাঝে
সদা অবস্থান।

বন্ধু মানে দুখের সাথী
ভারাক্রান্ত মন,
দুখের সাথী হয়ে সেযে
ভোলায় জ্বালাতন।

বন্ধু মানে সুখের সাথী
সুখ প্রেয়সী মন,
সুখে-দুখে পাশে থাকে
সেইতো প্রিয়জন।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…