সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

বিপ্লব ফারুকের কবিতা-ভালো আছি

ভালো আছি
বিপ্লব ফারুক

ফুটপাতে পড়েছিলো কুকুরের ছানা
দুপুর গড়িয়ে রাত নেমে এলেও মা
ফিরে এলো না। হয়তো সে ট্রাকের চাকায়
পিষ্ঠ হয়ে মারা গেছে। খুধার্ত ছানাটি
আমার পেছনে দৌঁড়ে আসতে লাগলো
দৃশ্যটি আমাকে মায়াজালে ফেলে দিলো
তাকে কোলে নিয়ে ফিরে এলাম বাসায়
সেই হতে সে আমাকে বন্ধুর মত জানে।

ভালোবাসি সে তা বোঝে, সেও প্রতিদানে
আমাকে গভীর ভালোবাসে। প্রতিদিন
দরোজার পাশে শুয়ে থাকে - কাজ শেষে
মধ্যরাতে ফিরে দেখি,আমার জন্য সে
ঘুমায়নি, খায়নি খাবার। কাছে পেয়ে
লাফিয়ে ওঠে সে কোলে। সঙ্গে বসে খায়
সে আমার বিছানায় ঘুমায় - আমার
বিপদে কাঁদতে দেখি সমবেদনায়।

কুকুরের ছানাটাকে ভালোবেসে আজ
ভালো আছি কষ্ট ভুলে। অথচ নারীকে
ভালোবেসে ভালোবাসা পাইনি জীবনে
পেয়েছি বিরহ - কষ্ট -স্বপ্নীল জীবনে।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…