সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রফিক উদ্দিন লস্কর এর কবিতা- স্বপ্নের ভালোবাসা

 

 

 

স্বপ্নের ভালোবাসা

।। রফিক উদ্দিন লস্কর ।।

 

তোমার ভালবাসার পরশ পেয়ে আশা

হলো পূর্ণ,

তুমি বিনে আমার হৃদয় এতদিন ছিল

শুধুই শূন্য।

শূন্য হৃদয় পেলো পুর্ণতা আজ আমি

হয়েছি ধন্য,

শুকনো ভূমে নতুন করে পেলো

জীবনের তারুণ্য।

রাঙিয়ে দিলে মোর শূন্য হৃদয়, দিয়ে

মনের তুলি,

হৃদয়ে তব ছবি,স্বপ্নের আঁচড়ে আঁকা

কেমনে ভুলি।

যার পরশ পেয়ে পেলাম জীবন, আজি

নতুন করে,

কত অজানা স্বপ্নবাসনা, নীরবে মোর

হাতটি ধরে!

ছিলনা জানা, মন মেলেছে ডানা তব

যাদুর পরশে,

রাঙা হৃদয় তোলপাড় করে, নেচে যায়

প্রেম হরষে।

পেয়েছি সুধা, করেছি পান শুধু তোমায়

ভালোবেসে,

রাখিও মোরে সারাটি জীবন, তোমার

শুরু ও শেষে।

আমি করবো বাস সারাটি জীবন, তব

হৃদয় মন্দিরে,

দেবো পূজা আরতি, রাখিব তোমায়,

হাজারের ভিড়ে।

কালের যাত্রায় বা নিষ্ঠুর বাস্তবতায়,

যদি থাকি দূরে,

তোমার মনের আসন থেকে আমি যেন

না যাই সরে।

পারবো না! কখনো পারবো না, মন

থেকে রাখতে দূরে,

আমার স্থানে থাকলে তুমি, জানি বলবে

তা এমন সুরে।

শুধু তোমার জন্য করবো অপেক্ষা আমি

শত সহস্র বর্ষ,

আমি পেতে চাই তোমারই

ভালোবাসার হালকা স্পর্শ।

****************** সাত/সাত/এক সাত নিতাইনগর, হাইলাকান্দি(আসাম-ভারত)

 

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…