সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সেলিনা জাহান প্রিয়া’র কবিতা-ভাবনার উত্তর

 

 

ভাবনার উত্তর
--- সেলিনা জাহান প্রিয়া

হাড়িয়ে যাওয়ার ইচ্ছা ছিল তোমার সাথে!
তুমি বললে একটাই পৃথিবী কোথায় হারাব?
আমি বলেছিলাম বাঁচা যে বড় কষ্ট এ জীবনে
তুমি বলেছিলে মৃত্যর দরজা সব সময় খোলা
মৃত্যকে জয় করে বেঁচে থাকার নাম জীবন।
তোমার সাথে দেখা হওয়ার সব দরজা যখন বন্ধ
তুমি তখন আলো দেখতে বললে আর বললে
আমি আলোকে ভালবাসি সে আসবেই দেখ!
বিশ্বাস হল তুমি আলোকিত হলে উল্কার মতো,
আমি বললাম চল এখন পালাই দরজা খোলা
তুমি বললে আপন থেকে পালানো যায় না হে
পড় থেকে পালানো যায়! এরা তো সবাই আপন।
আমি বলেছিলাম এখন কি হবে বলত শুনি?
তুমি আকাশের কালো মেঘ দেখালে সারাদিন,
তার পড় বৃষ্টি দেখালে সারা দিন নয়ন মেলে!
তার পড় দেখালে আমাকে সেই সূর্যের আলো!
আমি অবাক হলাম আলোকিত আকাশ দেখে
তুমি চিবুক ছুঁয়ে বললে হাতের মুষ্টি খুলে দেখতে,
আমি মুষ্টি খুলে দেখি একটা ছোট বীজ মাত্র,
তুমি বললে ঐ দূরে দেখ চেয়ে একটা বট গাছ!
আমি হেসে বললাম হা অনেক বড় বট গাছ
তুমি বললে এটাই সেই বীজ শুধু পরিবেশে পেয়েছে!
আমি বুঝে গেলাম শক্ত করে অপেক্ষা করতে হবে,
কত ঝড় কত বাতাস, কত মেঘ বৃষ্টি চলে গেল
আমাদের বিশ্বাস আর বিশ্বাসের লালন দেখলাম
দেখলাম সব একটু একটু করে হেরে গেল তাতে।
তুমি বললে পালাবে কি বল ? আমি বললাম না!
কোথায় পালাব একটাই তো পৃথিবী মাত্র
একটাই তো জীবন মাত্র, সবাই তো আপন হায়।
এক সাথে আজো হাসি দুই জন চায়ের কাপে
কতটা ছেলে মানুষ ছিলাম দুই জন মিলে ...

 

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…