সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

সেলিনা জাহান প্রিয়া এর কবিতা-স্বপ্ন নদীর বাঁকে

 

স্বপ্ন নদীর বাঁকে

॥ সেলিনা জাহান প্রিয়া ॥

জীবনের উপন্যাসে আমি যে ক্ষয়ে ক্ষয়ে যাই--
তোমাকে খুঁজতে খুঁজতে লিখি আবির আল্পনায়
একটু একটু করে,তোমাকে উপন্যাস করে তুলি ।
- বলেছিলে-- মেহেদী রাঙ্গা হাত ধরে জোছনার প্রহর
ভালোবাসা কেবলেই প্রতিশ্রুতি হতে পাড়ে না !
বুকে মধ্যে হাত রেখে বলেছিলে আমি বিশ্বাস ।
- বলেছিলে-- একটা গোলাপের কলব দিয়ে , রোপণ কর ,
দেখবে আমার ভালবাসা গোলাপের গন্ধ বিলাবে
প্রত্যয় ভর মন নিয়ে আমি আজো জল দিয়ে যাই ।
- ফুল নিতে আসবে তুমি তাই আমি রোজ অপেক্ষা করি
ফুলে ভরা, প্রেম-বাগানের সব ফুল তোমার জন্য
এখন সেই ফুলের পাপড়ি ঝড়ে যায় অবেলায় ।
- বলেছিলে-- ডাকঘরের রাস্তাটা যেন চিনে রাখি
গ্রামের ছায়া রাস্ত আমাকে দেখে রোজ কষ্ট পায়
খুব দৃঢ় মনে আমি চিঠির আশায় ডাক ঘরে যাই।
- আমি খুঁজি ; কিন্তু তুমি নেই তোমার বিশ্বাসে !
পাহাড়ে নেই ,নদীতে নেই,বাগানে নেই কোথাও নেই
এই না থাকাটা, এখন বিশ্বাসের বিশ্বাস !!
- উপন্যাস আমি যে লিখে যাই , তোমার অনুভবে
তোমাকে খুঁজতে খুঁজতে উপন্যাস সমাপ্ত হয়
অমীমাংসিত কিছু প্রশ্ন থেক যায় হাঁয় তবু
- আমার ভালোবাসা অপেক্ষার চাদরে উমতুলে কুয়াশায়
আমার বিশ্বাস ; আমার স্বপ্ন তোমার কাছে আমানত
আমি যে ক্ষয়ে ক্ষয়ে যাই সেই খেয়ানতের ভয়ে ।
- বলেছিলে তুমি - হারিয়েই বেঁচে থাকবে সোনার মহলে
আমি তো প্রতিদিন পুড়তে পুড়তে এখন সেই মহল
স্বপ্ন নদীর বাঁকে, আশা নামের বাঁধানো ঘাট বসা ।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…